Notice Hotline:01787612121Visitor Count: 21761

+

জয় দয়াময়

শ্রী শ্রী জয়দুর্গা দেবীর অমৃত বাণী

“হে ঈশ্বর করুণাময় দীনবন্ধু!নামকীর্ত্তন কিছুই জানিনা, দয়াময় নিজগুণে কৃপা করে উদ্ধার কর। আমি কেমন করে ডাকিব? তুমি দুর্ব্বলের বল, তুমি দুর্ব্বলের গতি, এই ভরসাতে তোমারদ্বারেতে আসিয়াছি, তোমার নামকীর্ত্তন করিতে পারি, দীনবন্ধু, তুমি এই আশীর্ব্বাদ দাও। তুমিও নিকটেই রহিয়াছ, কেন যে দেখিতেছিনা দীনবন্ধু কেন আমি তোমার উপলব্ধি করিতে পারিনা? দীনবন্ধু আমি কেমন করিয়া তোমাকে ডাকিব? হে দুর্ব্বলের বল তুমি সেই বল দিবে। তুমি যাবলাবে তাই বলব। আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমি যে উপলব্ধি করিতে পারি। মা, এই নামের গুণে কিহইতে পারে? তোমাকে দেখি, তোমাকে ডাকি, তোমাকে মস্তকে ধারণ করি, তোমার চরণতলে পড়িয়া থাকি, দীনবন্ধু এই আমার আশা। তোমার নামকীর্ত্তন করিয়া তাপিতহৃদয় শীতল করিতে পারি; তুমিও হৃদয়েই আছ, তুমি ভক্তের কাছেই আছ। তুমি হৃদয়ে দৃষ্টিকরিলে তুমি হৃদয়েই আছ। তুমি অন্তরে বাহিরে সকল স্থানে সকলের মধ্যে বর্ত্তমান আছ। তোমার এই সৃষ্টি, তোমাছাড়াকি এক তিলও থাকা যাইতে পারে? যেখানে যাই সেখানেই তুমি। দীনবন্ধু তোমার কত সাধক ভক্ত, মহাজন তোমার নামের রসেমুগ্ধ হইয়া রহিয়াছে। আমাদের কিদিব্য চক্ষু হবে? তোমাকে দেখিতে পাইবনা? তোমার সকল সন্তানইত সমান, ভক্ত সন্তান দিগকে যে রূপ রাখিতেছ, জন্মান্ধগুলিকেও সেইরূপ রাখিতেছ- পথহারা হইয়া যাইবেনা। আমার পক্ষেও তুমি আছ। একবারওকি দৃষ্টিকরনা? আমরা কাটাশত ভাঙ্গিয়া ঘুরিতেছি। কেন তোমার বাক্যকে অগ্রাহ্য করিয়াছি। আমাদিগকে কে ডাকিতেছেন, দয়াময় আমাদের সেই বল নাই, সেই জ্ঞান নাই, কেননা পাপের বাক্য শুনিয়াছি। পাপ আমাদিগকে ঘুরাইতেছে। দীননাথ যদি হাতে ধরিয়া না নেও তবে সন্তান বাঁচেনা। হে প্রাণের প্রাণ জীবনের জীবন তুমি কেশে ধরিয়া টানিয়া নেও। আর কুপথগামী হইতে দিওনা। ধরিয়া বাধিয়া রাখ। পিতার কি পুত্র কন্যা দিগকে ছাড়িয়া দিতে হয়? ধরিয়া রাখিতে হয়। তুমি তোমার মধুর বাক্য দেও। তুমি পাপী ও তাপীর পিতা-মাতা। কাঙ্গাল দেখে দয়া কর দীন দয়াল তুমি কৃপা কর, আর যেন তোমার নিকট হইতে দূরে না যাই। দীননাথ প্রভো, তোমার ভাব যেন ছাড়িয়া না থাকি। তোমাকে হৃদয়ে লইয়া ও বসাইয়া এই জীবনের সময়টুকু যেন যাপন করি- সংসারে শান্তি পাই।”