+
জয় দয়াময়
১। মিশনের কাজই তোমার ভাবী কর্মক্ষেত্র তৈরী করিয়া দিবে।
২। ক্ষণস্থায়ী জীবনে সংগ্রাম করাই শ্রেয়।
৩। সত্য পথ ধরে চল, শ্রীগুরুর আদেশ ও নির্দেশ যা তাঁর লেখা পুস্তক গুলোতে জগৎ কল্যাণে ও মানব মুক্তির উপায় স্বরূপ দিয়ে গিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করিতে চেষ্টা কর।
৪। দয়াময়, দয়াময়বলে কেউ ডাকিলে আমি তার কাছে দৌঁড়াইয়া যায়।
৫। তোমার গুরু কখন তোমাকে কৃপা করিবেন, তিনি নিজেও জানেন না। তবে শান্ত ভাবে ধৈর্য্য ধরে কৃপা প্রার্থনা করিতে হয়।